জবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ২০ জানুয়ারী , ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবির জবি শাখার উদ্যোগে শুরু হয়েছে পাঁচদিন ব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব-২০২৫।
সোমবার (২০ জানুয়ারি) সকালে পাঁচ দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
এ সময় সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক শিবির নেতা মুহাম্মদ শিশির মনির, বিশ্ববিদ্যালের কোষাধ্যক্ষ ড. সাবিনা শারমিন, প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. বেলাল হুসাইন, শাখা শিবিরের সভাপতি আসাদুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. সাবিনা শারমিন বলেন, "প্রকাশনা উৎসব শিবিরের একটি ক্রিয়েটিভ আইডিয়া। আশা করি ভবিষ্যতেও ছাত্রশিবির এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত থাকবে।"
উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি বলেন, "এখানে বিভিন্ন নৈতিক বই রয়েছে,বই মানে পড়া,পড়া মানে জ্ঞান,এটাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মূল উদ্দেশ্য।ছাত্র আমরা চাই অন্যান্য ছাত্র সংগঠনগুলোও আয়োজন করুক।"