ঢাবি প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার , ৮ জুলাই , ২০২৫
জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১২ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সোমবার (৭ জুলাই) এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদলের ঢাবি শাখার সহ-সম্পাদক পদমর্যাদার ১২ নেতাকে অব্যাহতির সিদ্ধান্ত জানানো হয়।
অব্যাহতির কারণ হিসেবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক দায়িত্বে অবহেলার কথা বলা হয়েছে।
অব্যাহতিপ্রাপ্তরা হলেন-শহীদুল আলম মামুন, জুনায়েদ আলম বাগদাদ, আকিউজ্জামান কোয়েল, আলম বাদশা, মো. জোবায়ের আলম চৌধুরী, ফাহিম আহমেদ, সালেহ মাহমুদ, মো. নাজমুল ইসলাম, রায়হান হোসেন, সিফাত উল ইসলাম, আব্দুল্লাহ রায়হান ও মাশফিক আলম ভূঁইয়া।