Logo
ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
Logo

জাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

জাবি প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫

শেয়ার করুনঃ
জাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও আবাসিক হল সংসদ নির্বাচন সামনে রেখে শনিবার (৩ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২ মে) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  জাকসু ও হল সংসদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এ সময় ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশাসন বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ করা হয়েছে।

এর আগে, গত ৩০ এপ্রিল রাত সাড়ে ১২টায় জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩১ জুলাই জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • সুইমিংপুলে নেমে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু
    সুইমিংপুলে নেমে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু
  • চবিতে ব্যানার টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী নিহত
    চবিতে ব্যানার টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী নিহত
  • চবিতে চক্রাকার বাস চালুর দাবিতে  প্রধান ফটক বন্ধ করে চাকসুর অবস্থান
    চবিতে চক্রাকার বাস চালুর দাবিতে প্রধান ফটক বন্ধ করে চাকসুর অবস্থান
  • মিড সেমিস্টারে অনুপস্থিতিতে জরিমানা, বেরোবি শিক্ষার্থীদের ক্ষোভ
    মিড সেমিস্টারে অনুপস্থিতিতে জরিমানা, বেরোবি শিক্ষার্থীদের ক্ষোভ
  • বিইউপির পশ্চিম ক্যাম্পাসে তিন নতুন ভবন উদ্বোধন
    বিইউপির পশ্চিম ক্যাম্পাসে তিন নতুন ভবন উদ্বোধন
  • মাভাবিপ্রবিতে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
    মাভাবিপ্রবিতে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • ‘সাইলেন্ট রিডিং আওয়ার’ : এক ঘণ্টার নীরবতা, বইয়ের পাতায় ফেরার গল্প
    ‘সাইলেন্ট রিডিং আওয়ার’ : এক ঘণ্টার নীরবতা, বইয়ের পাতায় ফেরার গল্প
  • ক্যাম্পাসে দলীয় রাজনীতি বাদ দেয়া ঠিক নয়: শিবির সভাপতি
    ক্যাম্পাসে দলীয় রাজনীতি বাদ দেয়া ঠিক নয়: শিবির সভাপতি
  • খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ ডিসেম্বর
    খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ ডিসেম্বর
  • চবিতে প্রথম বারের মতো শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে বাস
    চবিতে প্রথম বারের মতো শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে বাস
Logo