শাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ৩১ জানুয়ারী , ২০২৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’ নামে নতুন নামকরণ করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে সাধারণ শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে আগের নাম ফলক ভেঙে নতুনভাবে বিজয় ২৪ হলের নাম সংযুক্ত ব্যানার টানিয়ে দেয়।
এসময় শিক্ষার্থীরা বলেন, ফ্যাসিস্ট হাসিনার লক্ষ্য ছিল এ দেশে পরিবারতন্ত্র কায়েম করা। দেশের বড় বড় স্থাপনায় নিজের পরিবারের নাম জুড়ে দিয়ে একচেটিয়া আধিপত্য বিস্তার করতে চেয়েছিল। সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আজ আমরা এই ফ্যাসিস্টের প্রতীককে উপড়ে দিতে সক্ষম হয়েছি। সেই সাথে জুলাই বিপ্লবের শহিদ ও আহত ভাইদের স্মরণে ‘বিজয় ২৪'’ নামকরণ করেছি।
ক্ষুব্ধ শিক্ষার্থীরা আরও বলেন, আমাদের চূড়ান্ত বিজয় এসেছে জুলাই বিপ্লবের মাধ্যমে। সামনে আমাদের অনেক কাজ বাকি, আমরা যেন জুলাইকে না ভুলি, সকল কাজ যেন জুলাইয়ের চেতনায় করতে পারি।