জবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ৫ মে , ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সি ইউনিটে মেধাস্থান অধিকারী এক শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. শাহরিয়ার হোসেন।
সোমবার বিশ্ববিদ্যালয় সি-ইউনিটে মেধাস্থান অর্জনকারী খুলনার ওই শিক্ষার্থীকে ভর্তি কার্যক্রমে আর্থিকভাবে সহায়তা করেন এই ছাত্রনেতা।
ওই শিক্ষার্থী ক্যাম্পাস মিররকে
বলেন, এই অবস্থায় আমার পাশে দাঁড়ানোর জন্য ভাইয়ের প্রতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ছাত্রদল নেতা মো. শাহরিয়ার হোসেন বলেন, “সোশ্যাল মিডিয়ায় আমি খেয়াল করলাম আমার ক্যাম্পাসে ভর্তি হবে একজন ছোট ভাইয়ের আর্থিক সহায়তা প্রয়োজন। আমি তখনই শিক্ষার্থী
সাথে যোগাযোগের চেষ্টা করি। একজন শিক্ষার্থীর পড়াশোনার কাজে যদি সামান্য উপকার করতে পারি এতে আনন্দ পাই।“
'বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেছে, এখনো করছে, সামনেও করে যাবে। আমিও এই শিক্ষার্থীর পাশে থাকতে পেরে একজন ক্ষুদ্র কর্মী হিসেবে গর্ববোধ করছি' বলেন এই নেতা।”
ছাত্রদল নেতার এমন উদ্যোগের প্রশংসা করেছেন শিক্ষার্থী ও নেতাকর্মীরাও।
শাখা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “ইতিবাচক কাজ ছাত্রদলের নেতাকর্মীরা সবসময়ই করে থাকে। শিক্ষার্থীর পাশে দাঁড়ানো গর্বের ব্যাপার। আমার নেতারা এসব ভালো কাজে সহায়তা করে, এতে আমারও গর্ববোধ হয়।”
শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় পাশে থাকা এই নেতা সবার কাছে একজন মানবিক ছাত্রনেতা হিসেবে পরিচিত।