Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

শেবামেকে ৩৩৪ শিক্ষকের ১৬৩ পদই শূন্য

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫

শেয়ার করুনঃ
শেবামেকে ৩৩৪ শিক্ষকের ১৬৩ পদই শূন্য

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবামেক) শিক্ষক সংকট প্রকট হয়ে উঠেছে। এতে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত পাঠদান থেকে বঞ্চিত হচ্ছেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অধ্যাপক না থাকায় কলেজে এমডি ও এমএস কোর্স চালু করা যাচ্ছে না।

কলেজ সূত্র জানায়, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে এমবিবিএস, বিডিএস ও পোস্টগ্র্যাজুয়েশন মিলিয়ে প্রায় ১ হাজার ৬০০ শিক্ষার্থী অধ্যয়নরত। 

শেবামেকে শিক্ষকের অনুমোদিত পদ ৩৩৪টি। সেখানে আছেন ১৭১ জন, ১৬৩টি পদই শূন্য। ৫১টি অধ্যাপকের পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ছয়জন, যা মোট পদের মাত্র ১২ শতাংশ। সহযোগী অধ্যাপক পদ শূন্য রয়েছে ৪৯ শতাংশ এবং সহকারী অধ্যাপক পদও ৫৮ শতাংশ শূন্য।

অ্যানাটমি, ফিজিওলজি, সার্জারি, মেডিসিন ও নিউরো বিভাগসহ প্রায় সব কটি বিভাগের অবস্থা অত্যন্ত শোচনীয়। ফলে শিক্ষা কার্যক্রম চলছে অনেকটাই ‘জোড়াতালি’ দিয়ে।

কলেজ প্রশাসন সূত্র জানায়, বর্তমানে এই কলেজে ৫৬টি বিভাগের ৪৪টিতেই কোনো অধ্যাপক নেই—এর মধ্যে নিউরোসার্জারি, রক্ত সঞ্চালন, ক্যানসার, বার্ন, মেডিসিন, অর্থোপেডিক ও কার্ডিওলজি বিভাগ অন্যতম। 

কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক এ কে এম আকবর কবীর বলেন, একজন অধ্যাপকের জ্ঞান, অভিজ্ঞতা এবং গবেষণালব্ধ অন্তর্দৃষ্টি ছাত্রদের শেখার ক্ষেত্রে অপরিহার্য। ফলে বরিশালের শিক্ষার্থীরা এক ধরনের বঞ্চনার শিকার হচ্ছেন, যা তাদের ভবিষ্যতের জন্য শঙ্কার বিষয়।

শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল বাশার বলেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অধ্যাপক–সংকট রয়েছে, এটা সত্য। তবে অধ্যাপক না থাকলেও শিক্ষা কার্যক্রম বন্ধ নেই। তারপরও এ বিষয়টি নিয়ে মন্ত্রণালয় কাজ করছে। শিক্ষকদের পদোন্নতি নিশ্চিত হলে অনেক সমস্যা দূর হবে।

Sadek
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • জানুয়ারিতে ঢাবির সমাবর্তন, অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
    জানুয়ারিতে ঢাবির সমাবর্তন, অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ‘রোজনামচা’র পাতায় ফারসিতে বাংলাদেশের প্রকৃতি, ইতিহাস ও ঐতিহ্য
    ‘রোজনামচা’র পাতায় ফারসিতে বাংলাদেশের প্রকৃতি, ইতিহাস ও ঐতিহ্য
  • সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর
    সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর
  • কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেও যোগ দেবেন না শাবি অধ্যাপক
    কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেও যোগ দেবেন না শাবি অধ্যাপক
  • চবির নতুন প্রধান প্রকৌশলী ছৈয়দ জাহাঙ্গীর ফজল
    চবির নতুন প্রধান প্রকৌশলী ছৈয়দ জাহাঙ্গীর ফজল
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
    ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
  • চবিতে আবাসিক হল, টিএসসি নির্মাণে ৭২৭ কোটি টাকার প্রকল্প গ্রহণ
    চবিতে আবাসিক হল, টিএসসি নির্মাণে ৭২৭ কোটি টাকার প্রকল্প গ্রহণ
  • শাবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক রবিউল, কোষাধ্যক্ষ অধ্যাপক আতিকুল
    শাবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক রবিউল, কোষাধ্যক্ষ অধ্যাপক আতিকুল
  • ছাত্র হেনস্তার অভিযোগ, ঢাবির হল প্রভোস্টের পদত্যাগ দাবি
    ছাত্র হেনস্তার অভিযোগ, ঢাবির হল প্রভোস্টের পদত্যাগ দাবি
  • একাদশে ভর্তি নিয়ে যা বলছে নটর ডেম কলেজ
    একাদশে ভর্তি নিয়ে যা বলছে নটর ডেম কলেজ
Logo