ইবি প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার , ২৫ মার্চ , ২০২৫
জাতীয় গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে নানা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।
জাতীয় গণহত্যা দিবস উপলক্ষ্যে ২৫ মার্চ রাতে গণহত্যায় নিহত এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের রুহের মাগফিরাত কামনায় কেন্দ্রীয় মসজিদে কুরআনখানি অনুষ্ঠিত হবে। রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত (১মিনিট) ক্যাম্পাসে প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হবে।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ২৬ মার্চ বেলা ১১টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করবেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী।
একই সময় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে জাতীয় পতাকা ও হল পতাকা এবং শহিদ স্মৃতিসৌধে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হবে।
এছাড়াও শোভাযাত্রা, মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ, তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া করা হবে।