যবিপ্রবি প্রতিনিধি প্রকাশিত: রবিবার , ৯ ফেব্রুয়ারি , ২০২৫
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
কমিটিতে ডীন'স কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলামকে আহ্বায়ক ও একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার নিত্যানন্দ পালকে সচিব করা হয়। সদস্য হিসেবে রয়েছেন শহিদ মসীয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মো. মজনুজ্জামান, মুনশি মোহাম্মদ মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মো. আব্দুর রউফ সরকার, সহকারী প্রক্টর কিশোর কুমার সরকার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক ড. মো. সাব্বির হোসাইন।
আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, যবিপ্রবি শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে শুক্রবার রাতে কয়েক দফায় সংঘর্ষে প্রক্টর ড. আমজাদ হোসেনসহ আহত হয়েছেন অন্তত ৮ জন।