শেকৃবি প্রতিনিধি প্রকাশিত: বুধবার , ২৬ ফেব্রুয়ারি , ২০২৫
দেশের আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদ এবং ধর্ষণ, ছিনতাই ও অপরাধ দমনের দাবিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
মিছিলে ছাত্রদল কর্মীরা ‘ছাত্রদল যুদ্ধে, ধর্ষকদের বিরুদ্ধে’,‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে জবাই কর’, ‘সাড়া বাংলায় খবর দে, ধর্ষকদের করব দে’ স্লোগান দেয়।
শেকৃবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশে ধর্ষণ, ছিনতাই, চুরি, ডাকাতি ও রাহাজানি বেড়ে চলছে। অতিদ্রুত সময়ের মধ্যে ছাত্রদল দেশের আইনশৃঙ্খলার উন্নতি চায়। যাতে বাংলার মানুষ অবাধে চলাচল করতে পারে।
শেকৃবি ছাত্রদলের সভাপতি তাপস কবির বলেন, জুলাই-বিপ্লবের গতিকে ধারণ করে দেশের আইনশৃঙ্খলার উন্নতি করতে হবে। যাতে অপরাধীদের সঠিক বিচার হয়। তাহলেই দেশের মানুষ শান্তিতে থাকতে পারবেন।