শাবি প্রতিনিধি প্রকাশিত: বুধবার , ২৯ অক্টোবর , ২০২৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় প্রশাসনিক ভবন-১ এর সামনে আনুষ্ঠানিকভাবে কমিশনের সদস্যদের নাম ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আবদুল কাদির।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ।
নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হলেন— অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, অধ্যাপক ড. মো. মিছবাহ উদ্দিন, অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী, ড. মো. রিজাউল ইসলাম, অধ্যাপক ড. জি. এম. রবিউল ইসলাম, অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ, অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, অধ্যাপক মো. আব্দুল জলিল, অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার, স্বপতি ইফতেখার রহমান এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাজিক মিয়া।
ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এএম সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম এবং শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমেদসহ আরও অনেকে।
উপাচার্য বলেন, “আমরা সবার সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন গঠন করেছি। আশা করি কমিশন দ্রুত শাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে। বিশ্ববিদ্যালয়ের সকলের সহযোগিতায় আমরা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে চাই।”