ঢাকা বিশ্ববিদ্যালয় হাজী মুহম্মদ মুহসীন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।
প্রতিযোগিতায় বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মো. মেহেদী হাসান চ্যাম্পিয়ন এবং আরবী বিভাগের শিক্ষার্থী আব্দুল মতিন ও জাপানিজ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী বাসারুজ্জামান দিপু যুগ্মভাবে রানার্স-আপ হয়েছেন।
হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস্ কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়াসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ এবং আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।