মানিক হোসেন, ইবি: ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ২৬ জানুয়ারী , ২০২৫
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি সোসাইটির ২০২৫ সেশনের কমিটি গঠিত হয়েছে।
এতে সভাপতি মনোনীত হয়েছে বিভাগটির সভাপতি অধ্যাপক ড. মো: হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক বিভাগটির ২০২২-২৩ (মাস্টার্স) শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান শিমুল।
রোববার (২৬ জানুয়ারি) সংগঠনটির সভাপতি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির বাকি সদস্যরা হলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র মহত, সাংগঠনিক সম্পাদক রায়হান ইসলাম টিপু, সহকারী সম্পাদক মো. মুন্না হোসেন, দপ্তর সম্পাদক মো. বদরুল ইসলাম প্রান্ত, সহকারী দপ্তর সম্পাদক মো. সরোয়ার হোসেন সাকিব, সাংস্কৃতিক সম্পাদক তামিমা ইয়াসমিন, সহকারী সাংস্কৃতিক সম্পাদক মো. অলিউল ইসলাম, খেলাধুলা বিষয়ক সম্পাদক মো. ইমরান হোসেন, সহকারী খেলাধুলা বিষয়ক সম্পাদক আবু রায়হান বাবু, বিজ্ঞান ও প্রকাশনা সম্পাদক হাসান তারেক, সহকারী বিজ্ঞান ও প্রকাশনা সম্পাদক শাহাদাত হোসেন, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মোসা. মুস্তারিয়া নাহিম মিলা, সহকারী ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক আরিয়ান ইকবাল রাকিব।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন শাওন আহমেদ,
মোসা. জেসমিন আকতার জুই, মো. আইয়ুব হোসাইন, অনিক গোস্বামী, আল জাবির, তাসনিয়া রশিদ মৌসি, সামিহা তাসনিম, ফখরুদ্দিন ফাহিম, মেহেদী হাসান আরব এবং এস এম বায়েজিদ আহমেদ।