শাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ১ এপ্রিল , ২০২৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ প্রথম সিমেস্টারে ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে।
প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৫ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়টিতে এ ভর্তি কার্যক্রম শুরু হবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ভর্তি ফি, ভর্তি প্রক্রিয়া, ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র, ভর্তির সময়সূচি ও অন্য আনুষঙ্গিক বিষয়াদি ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়ার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এর আগে ৯ মার্চ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন।