ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার , ১১ মার্চ , ২০২৫
ইতালির বাংলাদেশি কমিউনিটি ভেনিসের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছে ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালি।
নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিলেও আয়োজন করে সংগঠনটি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির প্রধান উপদেষ্টা পলাশ রহমান।
প্রেসক্লাবের সভাপতি এসকে এমডি জাকির হোসেন সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেলের সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তৃতা করেন উপদেষ্টা আমিনুল হাজারী, সহ-সভাপতি সোহানুর রহমান উজ্জ্বল, অর্থ সম্পাদক জুম্মান অনিক মাতবর ও সদস্য আনোয়ার হোসেন রানা।
কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ভেনিস বাংলা স্কুলের প্রধান উপদেষ্টা বিল্লাল হোসেন ঢালী, রাজনীতিবিদ রফিকুল ইসলাম ছৈয়াল, ভেনিস সম্মিলিত নাগরিক কমিটির সভাপতি আবুল কাশেম সিকদার, কিশোর খন্দকার, রাজনীতিবিদ এসটি শাহাদাত হোসেন, রাজনীতিবিদ শরিফুল আলম মৃধা, আব্দুল মান্নান, যুবদল সভাপতি আকবর খান, সাধারণ সম্পাদক ফকরুল চৌধুরী, আব্দুল জলিল, বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ হোসেন, ব্যবসায়ী মোবারক হোসেন, ব্যবসায়ী মামুন ঢালী, আমরা কুমিল্লাবাসী সভাপতি নেয়ামত চৌধুরীসহ আরো অনেকে।
পলাশ রহমান বলেন, ইতালির বাংলাদেশি কমিউনিটির মধ্যে ভেনিসের কমিউনিটি অন্যতম বড় কমিউনিটি হিসেবে গণ্য করা হয়। স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্যমতে এ কমিউনিটির সদস্য সংখ্যা এখন ৪০ হাজার ছাড়িয়েছে।
এখানে কমিউনিটি ভিত্তিক রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক, ধর্মীয়সহ বহু সংগঠন রয়েছে। একই সাথে রয়েছে প্রবাসী সাংবাদিকদের সার্বজনীন সংগঠন ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব।
সুষ্ঠু এবং সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচনের মাধ্যমে এ সংগঠনটির জন্ম হয়। কমিউনিটির সকল ভালো কাজের সাথে এ সংগঠনটি আছে, ভবিষ্যতেও থাকবে।
তিনি বলেন, চলতি বছরে ভেনিসের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশী কমিউনিটি ঐক্যবদ্ধ থাকলে রাজনৈতিকভাবে আমাদের অবস্থান আরো দৃঢ় হবে। একই সাথে সত্যিকারের বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে প্রবাসী সাংবাদিক এবং কমিউনিটি নেতৃবৃন্দের ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
সভাপতির বক্তৃতায় জাকির হোসেন সুমন উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপদেষ্টা আমিনুল হাজারী বলেন, সমাজের সব ধরনের সংগঠনে মতভিন্নতা, বিভেদ থাকে। এগুলোকে গুরুত্ব যারা দেয় তারা অসংগঠনিক মানুষ। তাদের এড়িয়ে কমিউনিটির ঐক্য ধরে রাখতে হবে।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ভেনিস বাংলা স্কুলের নির্বাহী কমিটির সভাপতি সৈয়দ কামরুল সরোয়ার, মাস্টার হাকিম শেখ, হান্নান মিয়া, মিজানুর রহমান, জসীম উদ্দীন,কমিশনার আফাই আলী, নূরে আলম,
শহিদুল ইসলাম সুজন, সহ স্থানীয় সামাজিক রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।
শেষে দোয়া ও মোনাজাত করেন হাফেজ মাওলানা আব্দুস সালাম।