চবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি , ২০২৫
রকিবুল ইসলামকে আহ্বায়ক এবং তামান্না খানকে সদস্য সচিব মনোনিত করে ইনকিলাব মঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ৩৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটি গঠনের মধ্য দিয়ে ইনকিলাব মঞ্চের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হহয়।
সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক শরীফ ওসমান হাদী ও সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এ কমিটির অনুমোদন দেন।
বুধবার (১২ই ডিসেম্বর) সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেইজে কমিটির ঘোষণা দেয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক- আবু হুরায়রা, যুগ্ম সদস্য সচিব- এন. এম. উল্লাস, দপ্তর সম্পাদক- ফয়সাল মাহমুদ জয়, মিডিয়া সম্পাদক- মোঃ নিয়াজ মাখদুম, পাঠচক্র বিষয়ক সম্পাদক -কামরুল ইসলাম, শিল্প সাহিত্য বিষয়ক সম্পাদক -মোঃ ফুয়াদ হোসেন, পরিবেশ ও পর্যটন -মুনসাত নবীন এবং স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক হিসেবে -ইসমাইল হোসেন কে দায়িত্ব দেয়া হয়।
আহ্বায়ক রকিবুল ইসলাম বলেন, প্রথমেই ইনকিলাব মঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল সদস্যকে জানাই ইনকিলাবি শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মূল লড়াইটা হলো সাংস্কৃতিক আগ্রাসন ও সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে। ইনকিলাব মঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সকল আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে সদা সোচ্চার থাকবে।
সদস্য সচিব তামান্না খান বলেন, ইনকিলাব মঞ্চ সর্বদা অন্যায়ের বিরুদ্ধে এবং ইনসাফের পক্ষে থাকবে। সমস্ত আধিপত্যবাদ এবং সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে আমাদের এ লড়াই চলবে। বাংলাদেশকে সকল ষড়যন্ত্র, আধিপত্যবাদ ও আগ্রাসন মুক্ত রাখতে আমরা সদা বদ্ধপরিকর।
ইনকিলাব মঞ্চ একটি অভ্যুত্থান অনুপ্রাণিত সাংস্কৃতিক সংগঠন। সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণই ইনকিলাব মঞ্চের লক্ষ্য। মানুষের প্রত্যাশার প্রতি শ্রদ্ধা রেখে আগামীর বাংলাদেশ বিনির্মাণে দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোতে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে ইনকিলাব মঞ্চ।