শাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি , ২০২৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র ২০তম কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে।
কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জুবায়েদুল হক রবিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক মানবজমিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাঈম আহমদ শুভ।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) শাবি প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল।
কমিটিতে নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি আদনান হৃদয় (দৈনিক অধিকার), যুগ্ম সম্পাদক আব্দুর রহিম কবীর (দৈনিক জৈন্তাবার্তা), কোষাধ্যক্ষ সাগর হাসান শুভ্র (দৈনিক ইত্তেফাক), দপ্তর সম্পাদক নুর আলম (বিডিনিউজ২৪ডটকম)।
এছাড়া সৈকত মাহাবুব (দৈনিক যায়যায়দিন) কার্যকরী সদস্য-১,, মো. মোফাজ্জল হক (দৈনিক সিলেট বাণী) কার্যকরী সদস্য-২ এবং সাগর হোসেন জাহিদ (দৈনিক জাগ্রত সিলেট) কার্যকরী সদস্য-৩ হিসেবে নির্বাচিত হয়েছেন।
সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।
ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যাপক ড. আব্দুল হামিদ, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. এছাক মিয়া, প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান, শাবি প্রেসক্লাবের সদ্য বিদায়ী সভাপতি নুরুল ইসলাম রুদ্র ও সাধারণ সম্পাদক হাসান নাঈম। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রেসক্লাবের সাধারণ সদস্য ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।