প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ৩০ এপ্রিল , ২০২৫
ঢাকার উত্তরার আজমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্ষণিকা নামের বাস ভাঙচুর ও শিক্ষার্থী আহতের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
বুধবার উত্তরা জোনের এসি সাদ্দাম হুসাইন জানান, মঙ্গলবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি সংবাদমাধ্যমকে বলেন, “আমরা সারারাত অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেফতার করেছি।”
কতজনের নামে মামলা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, “অজ্ঞাতনামা ৫০-৬০ জনের নামে মামলা হয়েছে। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পেয়ে আমরা ৫ জনকে গ্রেফতার করেছি।”
গতকাল (মঙ্গলবার) টঙ্গী-গাজীপুর রুটের চলাচল করা ‘ক্ষণিকা’ বাসে হামলার ঘটনায় চালকসহ কয়েকজন আহত হন।
এরপর রাত সাড়ে ৮টার দিকে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার নিয়ে কথা বলতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।