Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

জাতীয় কারাতে: সোনা জিতলেন জবি শিক্ষার্থী নাইম ও মারজান

জবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

শেয়ার করুনঃ
জাতীয় কারাতে: সোনা জিতলেন জবি শিক্ষার্থী নাইম ও মারজান

জাতীয় কারাতে প্রতিযোগিতার ২৯তম আসরে স্বর্ণপদক জয় করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী জর্জিস আনোয়ার নাইম  এবং মারজান আক্তার।

বাংলাদেশ কারাতে ফেডারেশনের তত্ত্বাবধানে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ৯ থেকে ১১ মে তারিখে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় নাট্যকলা বিভাগের ১৫তম আবর্তনের নাইম স্বর্ণপদক জিতেছেন পুরুষদের ৬৭ কেজি ওজন শ্রেণিতে।

আর একই বিভাগের ১৪তম আবর্তনের মারজানের হাতে স্বর্ণপদক উঠেছে নারীদের ৬৮ কেজি ওজন শ্রেণিতে।

তিনদিনের প্রতিযোগিতায় জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, বিশ্ববিদ্যালয় এবং সার্ভিসেস সংস্থাসহ মোট ৮৭টি দলের ৭৪০ জন খেলোয়াড় অংশ নেন। এর মধ্যে ২১টি ওজন শ্রেণিতে ৫১৭ জন পুরুষ এবং ২২৩ জন নারী প্রতিযোগী ছিলেন। 

সোনা জয়ের প্রতিক্রিয়ায় জর্জিস আনোয়ার নাইম বলেন, “এর আগে ২৬তম জাতীয় কারাতে প্রতিযোগিতা এবং বাংলাদেশ গেমসে স্বর্ণপদক পেয়েছিলাম। কিন্তু ২৮তম জাতীয় প্রতিযোগিতায় রৌপ্য পদক অর্জন করায় আমি ১৯তম এশিয়ান গেমসের জাতীয় দলে সুযোগ হারাই। 

“সে সময়ে খুব হতাশ ছিলাম, কিন্তু কখনো আশা ছাড়িনি। প্রতিদিন কঠোর অনুশীলন করতাম, আর মনে মনে পড়তাম—‘হাসবুনাল্লাহু ওয়া নি’আমাল ওয়াকিল’। আল্লাহ আমাকে ফের এই স্বর্ণপদক দিয়ে সম্মান ফিরিয়ে দিয়েছেন।”

এই অর্জনের পেছনের শক্তি হিসাবে কোচ রমজান ওস্তাদের অবদানও স্মরণ করেছেন এই শিক্ষার্থী।

অন্যদিকে, মারজান আক্তার বলেন, “হয়ত এটাই আমার শেষ প্রতিযোগিতা। আমি শারীরিকভাবে খুব অসুস্থ, জানি না টিমে আর থাকতে পারব কি-না। খেলার সময় অনেক আঘাত পেলেও আলহামদুলিল্লাহ ভালোভাবে শেষ করতে পেরেছি।”

বিজয়ীদের অভিনন্দন ও আয়োজকদের ধন্যবাদ জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম বলেছেন, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি অনন্য অর্জন। আশা করি এই ধারা অব্যাহত থাকবে।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • জানুয়ারিতে ঢাবির সমাবর্তন, অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
    জানুয়ারিতে ঢাবির সমাবর্তন, অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ‘রোজনামচা’র পাতায় ফারসিতে বাংলাদেশের প্রকৃতি, ইতিহাস ও ঐতিহ্য
    ‘রোজনামচা’র পাতায় ফারসিতে বাংলাদেশের প্রকৃতি, ইতিহাস ও ঐতিহ্য
  • সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর
    সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর
  • কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেও যোগ দেবেন না শাবি অধ্যাপক
    কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেও যোগ দেবেন না শাবি অধ্যাপক
  • চবির নতুন প্রধান প্রকৌশলী ছৈয়দ জাহাঙ্গীর ফজল
    চবির নতুন প্রধান প্রকৌশলী ছৈয়দ জাহাঙ্গীর ফজল
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
    ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
  • চবিতে আবাসিক হল, টিএসসি নির্মাণে ৭২৭ কোটি টাকার প্রকল্প গ্রহণ
    চবিতে আবাসিক হল, টিএসসি নির্মাণে ৭২৭ কোটি টাকার প্রকল্প গ্রহণ
  • শাবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক রবিউল, কোষাধ্যক্ষ অধ্যাপক আতিকুল
    শাবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক রবিউল, কোষাধ্যক্ষ অধ্যাপক আতিকুল
  • ছাত্র হেনস্তার অভিযোগ, ঢাবির হল প্রভোস্টের পদত্যাগ দাবি
    ছাত্র হেনস্তার অভিযোগ, ঢাবির হল প্রভোস্টের পদত্যাগ দাবি
  • একাদশে ভর্তি নিয়ে যা বলছে নটর ডেম কলেজ
    একাদশে ভর্তি নিয়ে যা বলছে নটর ডেম কলেজ
Logo