নোবিপ্রবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ১৩ এপ্রিল , ২০২৫
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় উপাসনালয়ের গর্ভগৃহের গ্লাস ভাঙচুরের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে মন্দির পরিষ্কার করার উদ্দেশ্য রোববার রাত ৯টা ৩০ এর দিকে রিপন দাশ (ফিমস’১৭) ও প্রত্যয় মজুমদার (কেমিস্ট্রি-১৭) মন্দিরে প্রবেশ করে। মন্দিরের গর্ভগৃহের তালা খুলে মেঝেতে ভাঙা কাঁচের টুকরাে দেখতে পায়। তখন তারা লক্ষ্য করে গর্ভগৃহের পশ্চিম পার্শ্বের (ময়নাদ্বীপ যেদিকে) জানালার উপরের কাঁচের একটি বৃহৎ অংশ ভাঙা ও মেঝেতে একটি বড় ইটের টুকরো।
“সমস্ত গর্ভগৃহের মেঝে ভাঙা কাঁচের টুকরো দিয়ে ভর্তি। এর পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে (প্রক্টর স্যার) জানানো হলে সহকারী প্রক্টর ও আনসারের প্লাটুন কমান্ডার ঘটনাস্থল পরিদর্শন করেন, বলেন একজন প্রত্যক্ষদর্শী।