Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

ঝাড়খণ্ডে ৮০ ছাত্রীকে বাড়ি পাঠানো হলো শার্ট ছাড়াই

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

শেয়ার করুনঃ
ঝাড়খণ্ডে ৮০ ছাত্রীকে বাড়ি পাঠানো হলো শার্ট ছাড়াই

 

দশম শ্রেণির পরীক্ষা শেষের উদযাপনে একে অপরের শার্টে বিভিন্ন বার্তা লিখছিলেন ছাত্রীরা। তাতে চটে গিয়ে স্কুল অধ্যক্ষ ছাত্রীদের শার্ট খুলে কেবল ব্লেজার পরে বাড়ি যেতে বাধ্য করেছেন।

শুক্রবার ভারতের ঝাড়খণ্ডের দিগওয়াড়ি এলাকার অভিজাত এক বেসরকারি স্কুলে ঘটনা ঘটে বলে জানিয়েছেন ধানবাদের ডিসি মাধবী মিশ্র।

পিটিআই লিখেছে, অভিভাবকরা ডিসির কাছে অভিযোগ করেছেন, দশম শ্রেণির পরীক্ষা সম্পন্ন হওয়ায়পেন ডেউদযাপন করছিলেন তাদের সন্তানরা। তারা একে অপরের শার্টে বিভিন্ন বার্তা লিখছিলেন।

এই উদযাপন দেখে চটে যান স্কুল অধ্যক্ষ। তখন শিক্ষার্থীরা দুঃখ প্রকাশ করলেও স্কুল প্রধান তাদের শার্ট খুলে ফেলতে বলেন। সব শিক্ষার্থীকে শার্ট ছাড়া কেবল ব্লেজার পরা অবস্থায় বাড়ি পাঠানো হয়।

ডিসি মাধবী মিশ্র শনিবার বলেন, “অধ্যক্ষের বিরুদ্ধে কয়েকজন অভিভাবক অভিযোগ জমা দিয়েছেন। আমরা ভুক্তভোগী কয়েক মেয়ের সঙ্গে কথা বলেছি। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটিতে উপ-বিভাগীয় একজন ম্যাজিস্ট্রেট, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা সমাজসেবা কর্মকর্তা এবং উপ-বিভাগীয় পদমর্যাদার পুলিশ কর্মকর্তাকে রাখা হয়েছে। কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার অভিভাবকরা যখন ডিসি অফিসে অভিযোগ দাখিল করছিলেন, তখন তাদের সঙ্গে ছিলেন ঝরিয়ার বিধায়ক রাগিনী সিং। তিনিও ঘটনাটিকেলজ্জাকর দুর্ভাগ্যজনকহিসেবে বর্ণনা করেন।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • জানুয়ারিতে ঢাবির সমাবর্তন, অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
    জানুয়ারিতে ঢাবির সমাবর্তন, অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ‘রোজনামচা’র পাতায় ফারসিতে বাংলাদেশের প্রকৃতি, ইতিহাস ও ঐতিহ্য
    ‘রোজনামচা’র পাতায় ফারসিতে বাংলাদেশের প্রকৃতি, ইতিহাস ও ঐতিহ্য
  • সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর
    সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর
  • কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেও যোগ দেবেন না শাবি অধ্যাপক
    কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেও যোগ দেবেন না শাবি অধ্যাপক
  • চবির নতুন প্রধান প্রকৌশলী ছৈয়দ জাহাঙ্গীর ফজল
    চবির নতুন প্রধান প্রকৌশলী ছৈয়দ জাহাঙ্গীর ফজল
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
    ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
  • চবিতে আবাসিক হল, টিএসসি নির্মাণে ৭২৭ কোটি টাকার প্রকল্প গ্রহণ
    চবিতে আবাসিক হল, টিএসসি নির্মাণে ৭২৭ কোটি টাকার প্রকল্প গ্রহণ
  • শাবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক রবিউল, কোষাধ্যক্ষ অধ্যাপক আতিকুল
    শাবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক রবিউল, কোষাধ্যক্ষ অধ্যাপক আতিকুল
  • ছাত্র হেনস্তার অভিযোগ, ঢাবির হল প্রভোস্টের পদত্যাগ দাবি
    ছাত্র হেনস্তার অভিযোগ, ঢাবির হল প্রভোস্টের পদত্যাগ দাবি
  • একাদশে ভর্তি নিয়ে যা বলছে নটর ডেম কলেজ
    একাদশে ভর্তি নিয়ে যা বলছে নটর ডেম কলেজ
Logo