কুবির বিজয় ২৪ হলে গাঁজাসহ কয়েক শিক্ষার্থী চিহ্নিত প্রকাশিত: মঙ্গলবার , ৬ মে , ২০২৫
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের
(কুবি) বিজয় ২৪ হলে বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে গাঁজা সেবনে জড়িত কয়েকজন শিক্ষার্থীকে
চিহ্নিত করেছে প্রশাসন।
মঙ্গলবার (৬ মে) রাত সাড়ে
১১টায় বিজয় ২৪ হলে প্রভোস্ট মাহমুদুল হাসান খানের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে
মাদকদ্রব্য উদ্ধার করে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিজয়
২৪ হলে প্রভোস্ট টিম ৪০৫, ৫০৫, ৫১৬ নাম্বার কক্ষের মোট চারজন শিক্ষার্থী থেকে গাঁজাসহ
চিহ্নিত করে। নিষিদ্ধ মাদকদ্রব্যগুলো তাৎক্ষণিক জব্দ করা হয়।
চিহ্নিত শিক্ষার্থীদের মধ্যে
সিএসই বিভাগের ১১তম আবর্তনের একজন একই ব্যাচের লোক প্রশাসন বিভাগের একজন, ফার্মেসী
বিভাগের ১৫তম আবর্তনের একজন, প্রত্নতত্ত্ব বিভাগের ১৬তম আবর্তনের একজন রয়েছেন বলে জানা
গেছে।
এ বিষয়ে বিজয় ২৪ হল প্রভোস্ট
মাহমুদুল হাসান খান বলেন, “আমরা বিভিন্ন সময় হলের রুমগুলোতে অভিযান চালিয়ে থাকি। প্রক্টরিয়াল
বডি ও গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আজকে আমরা কয়েকটি রুমে অভিযান চালাই। অভিযানে
৪০৫, ৫০৫ ও ৫১৬ নাম্বার রুমের চারজন শিক্ষার্থীর কাছে মাদক তথা গাঁজা পাই।”
এদের ব্যাপারে কী সিদ্ধান্ত
হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আগামীকাল আমরা হল প্রশাসন বসবো। তারপর বিশ্ববিদ্যালয়ের
প্রক্টরিয়াল বডি বরাবর লিখিত অভিযোগ দিবো। সেখানে সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তারা বসে
এদের বিষয়ে সিদ্ধান্ত নিবেন।”