জাবি প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার , ১৪ আগস্ট , ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ২১ সেপ্টেম্বর।
বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি বাতিলজনিত শূন্য আসনে ভর্তির প্রক্রিয়া শেষ করে নতুন শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির পাঠদান ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে ১৩ আগস্ট উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় বিষয়টি অনুমোদন দেওয়া হয়।