ঢাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ৮ ফেব্রুয়ারি , ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুপডা) ১৪তম পুনর্মিলনী শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডুপডা’র প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. আজিজুন্নাহার ইসলাম, পুনর্মিলনী উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আ খ ম ইউনুস এবং ডুপডা’র সাধারণ সম্পাদক শাহ্ মো. আসাদ উল্লাহ্ বক্তব্য রাখেন।