Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

ববিতে সন্ধ্যার পর বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

ববি প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫

শেয়ার করুনঃ
ববিতে সন্ধ্যার পর বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

নিরাপত্তা জোরদারে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সন্ধ্যার পর বহিরাগত ব্যক্তির প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি স্বাক্ষরিত নোটিশে এ নিষেধাজ্ঞা জারি করে।

নোটিশে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ব্যতীত সন্ধ্যার পর বহিরাগত ব্যক্তিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা বহিরাগতদের মাদক সেবন, বিশৃঙ্খলা সৃষ্টি করা, র‍্যাগিং ও ইভটিজিংসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ড নিষিদ্ধ বলে গণ্য হবে।

নোটিশে আরও বলা হয়, পুরো ক্যাম্পাস সিসিটিভির আওতাধীন। তাই এসব কর্মকাণ্ডের সঙ্গে কারো জড়িত থাকার বিষয়ে প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত ব্যক্তি যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও হয়, তার দায়ভার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেবে না।

Sadek
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • জানুয়ারিতে ঢাবির সমাবর্তন, অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
    জানুয়ারিতে ঢাবির সমাবর্তন, অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ‘রোজনামচা’র পাতায় ফারসিতে বাংলাদেশের প্রকৃতি, ইতিহাস ও ঐতিহ্য
    ‘রোজনামচা’র পাতায় ফারসিতে বাংলাদেশের প্রকৃতি, ইতিহাস ও ঐতিহ্য
  • সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর
    সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর
  • কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেও যোগ দেবেন না শাবি অধ্যাপক
    কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেও যোগ দেবেন না শাবি অধ্যাপক
  • চবির নতুন প্রধান প্রকৌশলী ছৈয়দ জাহাঙ্গীর ফজল
    চবির নতুন প্রধান প্রকৌশলী ছৈয়দ জাহাঙ্গীর ফজল
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
    ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
  • চবিতে আবাসিক হল, টিএসসি নির্মাণে ৭২৭ কোটি টাকার প্রকল্প গ্রহণ
    চবিতে আবাসিক হল, টিএসসি নির্মাণে ৭২৭ কোটি টাকার প্রকল্প গ্রহণ
  • শাবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক রবিউল, কোষাধ্যক্ষ অধ্যাপক আতিকুল
    শাবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক রবিউল, কোষাধ্যক্ষ অধ্যাপক আতিকুল
  • ছাত্র হেনস্তার অভিযোগ, ঢাবির হল প্রভোস্টের পদত্যাগ দাবি
    ছাত্র হেনস্তার অভিযোগ, ঢাবির হল প্রভোস্টের পদত্যাগ দাবি
  • একাদশে ভর্তি নিয়ে যা বলছে নটর ডেম কলেজ
    একাদশে ভর্তি নিয়ে যা বলছে নটর ডেম কলেজ
Logo