ইবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ৫ মে , ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত নড়াইল জেলার শিক্ষার্থীদের সংগঠন চিত্রা-নড়াইল জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে মিলিত হন নড়াইলের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে নবীনদের ফুল দিয়ে বরণ, প্রবীণদের সংবর্ধনা, অতিথিদের বরণসহ নবীন-প্রবীণ শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশের পর্ব অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক আ.ফ.ম আকবর হোসাইন ও দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক কামরুজ্জামানসহ অর্ধশতাধিক নবীন ও প্রবীণ শিক্ষার্থী।