কুবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ২৯ জানুয়ারী , ২০২৫
কুমিল্লায় ছিন্নমূল শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত বৃহত্তর সিলেট বিভাগের শিক্ষার্থীদের সংগঠন জালালাবাদ এসোসিয়েশন।
সোমবার (২৭ জানুয়ারি) রাত ৯টা থেকে কুমিল্লা শহরের বিভিন্ন জনবহুল জায়গাগুলোতে অ্যাসিয়েশনের সভাপতির নেতৃত্ত্বে অন্যান্য সদস্যরা শীতবস্ত্র বিতরণ করেন।
সংগঠনটির পক্ষ থেকে জানান হয়, বিভিন্ন হল, মেস ও সাধারণ শিক্ষার্থীদের থেকে পুরাতন শীতবস্ত্র সংগ্রহ করে এবং নতুন গরম কাপড় কিনে এই সংগঠনটি ধারাবাহিকভাবে প্রতিবছর এধরণের সামাজিক কাজ করে থাকেন।
সভাপতি মুহসিন জামিল বলেন, “জালালাবাদ অ্যাসোসিয়েশন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সমাজের প্রতি তাদের দায়বদ্ধতার জায়গা থেকে সবসময় কাজ করার চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় সংগঠনের সদস্যদের প্রচেষ্টায় বিভিন্ন মাধ্যমে শীতবস্ত্র সংগ্রহ করে সাধ্যমতো তা বিতরণ করা হয়েছে।”