জাবি প্রতিনিধি প্রকাশিত: বুধবার , ৭ মে , ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রথম ধাপের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিভিন্ন বিভাগে মোট ৭৭৩টি আসন শূন্য রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার অফিসের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছেলেদের জন্য ৩৯৯টি এবং মেয়েদের জন্য ২৭৪টি আসন এখনও খালি রয়েছে।
সবচেয়ে বেশি সংখ্যক আসন ফাঁকা রয়েছে ‘এ’ ইউনিটে। এই ইউনিটে ছেলেদের জন্য ৯৮টি এবং মেয়েদের জন্য ৮৫টি আসন খালি পড়ে আছে।
পরবর্তী ধাপের ভর্তি প্রক্রিয়া, সময়সূচি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নোটিশ ভর্তি বিষয়ক ওয়েবসাইট (ju-admission.org) এ প্রকাশ করা হবে।