ইবি প্রতিনিধি প্রকাশিত: শনিবার , ৩০ আগস্ট , ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চিত্রা-নড়াইল ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের ২০২৫-২৬ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস এম আরিফ আরমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বোরহান উদ্দিন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সংগঠনটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ. ফ. ম. আকবর হোসাইন, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. আবু সিনা, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহা: কামরুজ্জামান ও ফার্মেসি বিভাগের লেকচারার রেহনুমা তানজিন কমিটি অনুমোদন দেন।
নতুন কমিটির অন্যান্য পদে রয়েছেন
সহ-সভাপতি : অবন্তী বিশ্বাস, ওমর ফারুক ও দিলশাদ জাহান
যুগ্ম সাধারণ সম্পাদক : ফরিদুল ইসলাম ও মাহদী হাসান
সাংগঠনিক সম্পাদক : মো. ফজলে রাবিব
অর্থ সম্পাদক : মো. সাইফুল হক
দপ্তর সম্পাদক : জুবায়ের ইসলাম সাকিব
প্রচার সম্পাদক : আলী আকবর রমজান
আইন বিষয়ক সম্পাদক : রানা শেখ
সংস্কৃতিক বিষয়ক সম্পাদক : সাদমান সাদীব
ধর্ম বিষয়ক সম্পাদক : হেদায়েতুল্লাহ নূরী
ছাত্রী বিষয়ক সম্পাদক : আল-সাদিয়া রহমান
ক্রীড়া সম্পাদক : ইন্দ্রজিৎ ঘোষ
বিজ্ঞান ও তথ্য বিষয়ক সম্পাদক : জুবাইয়া সুরভী
নবনির্বাচিত সভাপতি এস এম আরিফ আরমান বলেন, “ধন্যবাদ জানাই আমার জেলার সকল ভাই-বোনদের, যারা আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেছেন। এটি শুধু দায়িত্ব নয়, বরং আস্থা ও ভালোবাসার প্রতিফলন। আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, সবাই নড়াইল জেলার প্রতিনিধিত্ব করছি। তাই আমাদের সংগঠন হবে ঐক্যের প্রতীক। সুখ-দুঃখে আমরা একে অপরের পাশে থাকব এবং জেলার ভাবমূর্তি বিশ্ববিদ্যালয়ে তুলে ধরব। ইনশাআল্লাহ সবাইকে সঙ্গে নিয়ে একটি সক্রিয়, বন্ধুত্বপূর্ণ ও কল্যাণমুখী পরিবার গড়ে তুলব।”