ইবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ১ ফেব্রুয়ারি , ২০২৫
ইবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর
গ্রীন ভয়েস ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখায় নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) ইবির ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ১০২ নম্বর কক্ষে নবীণবরণ অনুষ্ঠিত হয়।
এসময় নবীন শিক্ষার্থীদের চারা গাছ দিয়ে বরণ করে নেয় সংগঠনটি।
সংগঠনের সভাপতি ইমতিয়াজ আহাম্মেদ ইমন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির ইবি শাখার উপদেষ্টা ও গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আল মোহিত, আইন বিভাগের অধ্যাপক ড. আরমীন খাতুন এবং জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো. আনিসুল কবীর।
এছাড়াও গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির, খুলনা বিভাগীয় সহ-সমন্বয়ক আরিফুর রহমান ও সোহানুর উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইনসানুল ইমাম ও মাইমুনা সুলতানা মিম।
অনুষ্ঠানে আলমগীর কবির বলেন, বর্তমান সময়ে যুব সমাজ জুলাই গণঅভ্যুত্থানের পর যেভাবে উজ্জীবিত হয়েছে তারই ধারাবাহিকতায় আমরা গ্রীন ভয়েস এর নবীন সদস্যদের প্রকৃতি ও পরিবেশ নিয়ে উজ্জীবিত করতে চাই। সকল প্রকার পার্ক, মাঠ, উদ্যান জনসাধারণের জন্য উম্মুক্ত করাসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ নিয়ে গ্রীন ভয়েস সদা প্রস্তুত।
সংগঠনটির সভাপতি ইমতিয়াজ আহাম্মেদ ইমন বলেন, নবীন সহযোগী সদস্যের গ্রীন ভয়েস পরিবারে স্বাগতম। নবীনদের নিয়ে গ্রীন ভয়েস আরো এগিয়ে যাবে, আপনাদের নিত্য নতুন ধারণা দিয়ে গ্রীন ভয়েস আরো সমৃদ্ধ হবে এই প্রত্যাশায়।