শাবি প্রতিনিধি প্রকাশিত: বুধবার , ২৫ জুন , ২০২৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) আইএফআইসি ব্যাংকের উদ্যোগে ফাইনানসিয়াল লিটারেসি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে বুধবার (২৪ জুন) অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
শাবি প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের কার্যনিবাহী পরিচালক খালেদ আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে খালেদ আহমেদ বাংলাদেশ ব্যাংকের কার্যপ্রণালি ও লোন সিস্টেম, গ্রাহকদের সেবা প্রদানসহ বাংলাদেশের ব্যাংকিং প্রক্রিয়া কীভাবে দেশের উন্নয়নে ভূমিকা রাখে তা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো রফিকুল ইসলাম ও আইএফআইসি ব্যাংকের ডিএমডি মো রফিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের সেন্ট্রালাইজড মার্কেটিং ডিভিশনের প্রধান ফারিহা হায়দার, সিলেট ব্রাঞ্চের ম্যানেজার এম এ কাইয়ুম চৌধুরী, সিলেট বিভাগের ইউনিট ম্যানেজার এ বি এম মাসুম, সেন্ট্রালাইজড মার্কেটিং ডিভিশনের ওমেন ব্যাংকিং ম্যানেজার মারইয়াম ইসলাম, সুবিদবাজার ব্রাঞ্চ ম্যানেজার সৈয়দ মাহফুজুল ইসলাম, জগন্নাথপুর ব্রাঞ্চ ম্যানেজার ওমর ফারুক মিষ্টু প্রমুখ।