প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ২৯ মার্চ , ২০২৫
নরসিংদীর শিবপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং সমাজের দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
‘এসো ভালো কাজের সাথে মিশি, সুষ্ঠু সমাজ গঠন করি’- এ প্রতিপাদ্যে জয়নগর পশ্চিমপাড়া সমাজকল্যাণ যুবসংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার বেলা সাড়ে ১১টায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল হাসান।
সংগঠনটির সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা যুবদলের জ্যেষ্ঠ উপদেষ্টা মো. নাজিম উদ্দিন।
প্রধান আলোচক ছিলেন তরুণ উদ্যোক্তা মাসুদ মিয়া, আলোচক ছিলেন পল্লী উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক মো. আব্দুল আইয়াল ও জয়নগর অনার্স কলেজের সাবেক ক্রীড়া শিক্ষক রুহুল আমীন মোল্লা।
সংগঠনের বর্তমান ও সাবেক সম্পাদক এনামুল হক এবং মো. রাকিবুল হাসানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জয়নগর অনার্স কলেজের অধ্যক্ষ ড. এম জামাল উদ্দিন, যুগান্তরের সহসম্পাদক গাজী সাদেক, ধরাবান্দা ফাজিল মাদ্রাসার সহকারি অধ্যাপক গাজী আসাদুজ্জামান, দক্ষিণ ব্রাক্ষ্মন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, যোশর ইউপি সচিব আমিনুল ইসলাম বাদল, প্রকৌশলী আল আমিন আফ্রীদি, দলিল লেখক মমতাজ উদ্দিন চাঁন মিয়া, শফিকুল ইসলাম সজল প্রমুখ।
গাজী কমল মাহমুদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলন হাজী নোয়াব আলী ভুঞা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুল হক ও আজকিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাছেদ।
বক্তাদের সবাই মাদকমুক্ত কর্মমুখী সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। সন্ধ্যায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মাস্টার, উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুজন, উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. সোহাগ মিয়া প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।