ক্যাম্পাস মিরর ডেস্ক প্রকাশিত: রবিবার , ৯ ফেব্রুয়ারি , ২০২৫
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দ্রুত আইনশৃঙ্খলা উন্নতি হবে। সব বাহিনীর সমন্বয়ে গঠিত ‘সেন্ট্রাল কমান্ড সেন্টার’ সন্ধ্যা থেকেই কাজ শুরু করবে। আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পর্যবেক্ষণের জন্য সব বাহিনীর সমন্বয়ে একটা সেন্ট্রাল কম্যান্ড সেন্টার আজ সন্ধ্যা থেকে কাজ শুরু করবে। এর ফলে খুব দ্রুত আইনশৃঙ্খলা উন্নতি হবে বলে আশা করছি।
প্রেস সচিব বলেন, আন্তর্জাতিকভাবে খাদ্য শস্যের দাম কমছে। এর প্রভাব বাংলাদেশেও পড়বে। খাদ্য শস্যের দাম কমবে প্রত্যাশা করছি।