যবিপ্রবি প্রতিনিধি প্রকাশিত: শনিবার , ৮ ফেব্রুয়ারি , ২০২৫
ঘুষ গ্রহণ ও অনিয়ম-দুর্নীতির অভিযোগে সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) দুই অধ্যাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তারা হলেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও প্রাণ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল কবীর এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব।
উপাচার্যের অনুমোদনক্রমে শুক্রবার রেজিস্ট্রার অধ্যাপক আনোয়ার হাবীব স্বাক্ষরিত এ বরখাস্তাদেশ জারি করা হয়।
বলা হয়, শিক্ষার্থীদের কাছ থেকে ঘুষ গ্রহণ এবং অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিশ্ববিদ্যালয় বিধির ১০৪ (২) (ক) ধারা অনুযায়ী তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে বিধি অনুযায়ী তদন্ত কার্যক্রম পরিচালিত হবে।