ইবি প্রতিনিধি প্রকাশিত: রবিবার , ২৫ মে , ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতক ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসানুল বান্না অলি স্নাতকোত্তরের ফলাফলে সিজিপিএ-৪ পেয়েছেন।
মেধাবী এই শিক্ষার্থী ইসলামী ছাত্রশিবিরের ইবি শাখার আন্তর্জাতিক ও এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে হাসানুল বান্না অলি সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করেন।
তিনি বলেন, “আমার জীবনের টার্গেট হলো ইকামতে দ্বীনের কাজ করে যাওয়া। বিদেশ থেকে উচ্চ শিক্ষা সম্পন্ন করে নিজ দেশে ফিরে এসে দেশ ও জাতির খেদমতে নিজেকে নিয়োজিত করতে চাই। সবার কাছে দোয়া চাই, আল্লাহ তায়ালা যেন ভবিষ্যৎ পথচলা সহজ করে দেন।”