কুবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ১৯ মার্চ , ২০২৫
ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)।
মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সাইদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হায়দার আলী। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ সোলায়মান, শিক্ষক সমিতির সর্বশেষ কমিটির সভাপতি অধ্যাপক মো. আবু তাহের, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ সোহরাব উদ্দীন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এম এম শরীফুল করিম, অর্থনীতি বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ কামাল উদ্দীন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো: বেলাল উদ্দীন, অধ্যাপক বিশ্বজিৎ চন্দ্র দেব, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সজল চন্দ্র মজুমদার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান রাহাত, আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. আলী মুর্শেদ কাজেম, কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ মো. হারুন, বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ মাহমুদুল হাসান খান সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মুহাম্মদ শফিউল্লাহ, মহিউদ্দিন মাহি, মতিউর রহমান এবং সমিতির সাবেক ও বর্তমান সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।