প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ২৬ এপ্রিল , ২০২৫
বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশসেরার মর্যাদা লাভ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) ‘এশিয়া ইউনিভার্সিটি র্যাংকিং-২০২৫’-এ যবিপ্রবির নাম উঠে এসেছে।
বুধবার (২৩ এপ্রিল) র্যাংকিং নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করে টিএইচই।যবিপ্রবির জনসংযোগ বিভাগের তথ্য কর্মকর্তা নাজমুল হুসাইন প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টিএইচই-এর র্যাংকিংয়ে এশিয়ার ৪০১ থেকে ৫০০-এর মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ছয়টি বিশ্ববিদ্যালয়। যার মধ্যে একমাত্র যবিপ্রবি স্থান পেয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে।
অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো হলো-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়।
তালিকায় ৩০১ থেকে ৩৫০ এর মধ্যে যৌথভাবে শীর্ষে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ৩৫১ থেকে ৪০০ এর মধ্যে স্থান করে নিয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।
তালিকায় বাংলাদেশের সরকারি ও বেসরকারি মিলিয়ে স্থান পেয়েছে মোট ২৪টি বিশ্ববিদ্যালয়। তার মধ্যে যৌথভাবে তৃতীয় স্থানে অবস্থান করছে যবিপ্রবি।
যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ বলেন, ‘আশা করছি, এই মর্যাদাপূর্ণ অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে। আমাদের পরবর্তী লক্ষ্য হলো বিশ্ব র্যাংকিংয়ে আরও উচ্চস্থানে পৌঁছানো।