প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ১১ জানুয়ারী , ২০২৫
জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তঃহল ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করেছে সংগঠনটি।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিজীয়দের মাঝে পুরস্কার বিতরণ করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ অন্যান্য অতিথিরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার উদ্বোধনী হলেও পরে খেলার ভেন্যু নিয়ে আসা হয় কেন্দ্রীয় লাইব্রেরির পাশে হাকিম চত্বরে।
চূড়ান্ত পর্বে বাংলাদেশ-কূয়েত মৈত্রী হলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রোকেয়া হল। আর ছেলেদের পর্বে জসিম উদ্দিন হলকে হারিয়ে বিজয়ী হয় এফ রহমান হল।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি এম জসীম, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন উপস্থিত ছিলেন।