প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ১৯ জানুয়ারী , ২০২৫
রাজশাহী
বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পরীক্ষার
সময়সূচি প্রকাশ ও বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার এপিয়ারেন্স সনদের দাবিতে শিক্ষককে অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা।
রোববার
(১৯জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক এস এম কামরুজ্জামানকে
অবরুদ্ধ করে শিক্ষার্থীরা।
এসময়
শিক্ষার্থীরা 'নতুন স্বাধীন বাংলায়, বৈষম্যের ঠায় নাই', 'আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে', 'পরীক্ষা নিয়ে গড়িমসি, চলবে না চলবে না',
'সব ক্যাম্পাস সুযোগ পেলে, আমরা কেন পাব না?', ' সব ক্যাম্পাস পরীক্ষা
দিলে, আমরা কেন দেবো না?' ইত্যাদি স্লোগান দেন।
আন্দোলনকারী
শিক্ষার্থী কায়েস মাহমুদ সাকিব জানান, আসন্ন ৪৭তম বিসিএসে আমরা বাদে বিশ্ববিদ্যালয়ের আমাদের সেশনের সব বিভাগের শিক্ষার্থীরা
অংশগ্রহণ করছে। এছাড়াও দেশের ১১টি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি বিভাগ পড়ানো হয়। আমরা বাদে সবাই সেখানে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। আমরা গত দুইমাস ধরে
আন্দোলন করে আসছি। দুইমাস আগে প্রথমে আমরা স্যারদের একটা আবেদনপত্র দেই। তারা একাডেমিক কমিটির সভায় সেটা বাতিল করে দেয়। পরবর্তীতে বিসিএসের আবেদনের সময় এক মাস বর্ধিত
করা হলে আমরা আবার আবেদন করি। পরবর্তীতে আমরা একদিন অবস্থান কর্মসূচি পালন করেছি। এর পরে আমরা
বিভাগ ব্লকেড কর্মসূচি দিলে প্রশাসনের মধ্যস্থতায় সেটি সমাধানের আশায় ছিলাম। তবে পরবর্তীতে সেটা প্রশাসনের মাধ্যমেও সমাধান করা সম্ভব হয়নি।
“আজকে
আমরা নিরুপায় হয়ে এখানে এভাবে আন্দোলনে বসেছি। আজকের মধ্যেই আমাদের এপিয়ার সনদ অথবা পরীক্ষার সময়সূচি প্রকাশ করতে হবে,” বলেন সাকিব।
এবিষয়ে
কথা বলার জন্যে বিভাগের সভাপতিকে কয়েকবার ফোন করা হলেও তিনি কথা বলেননি। অবরুদ্ধ
শিক্ষক অধ্যাপক এস এম কামরুজ্জামান
এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছে।