মানিক হোসেন, ইবি: প্রকাশিত: মঙ্গলবার , ২৮ জানুয়ারী , ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই হাজার শিক্ষার্থীর মাঝে অর্থসহ কোরআন বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ সোসাইটির উদ্যোগে মুক্ত মঞ্চে এ কুরআন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনটির চেয়ারম্যান মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।
এছাড়াও অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন লন্ডন আল কুরআন একাডেমির চেয়ারম্যান হাফেজ ড. মুনির উদ্দিন আহমদ।
আরো উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান এবং শাখা ছাত্রশিবির সেক্রেটারি ইউসুব আলীসহ শিক্ষার্থীরা।
হাফেজ মুনির উদ্দিন আহমদ বলেন, “বাংলা ভাষাভাষী মানুষের মাত্র সাত ভাগ মানুষ কোরআন বুঝে। বাকী কিছু মানুষ কোরআন পড়ে কিন্তু বুঝে না। তবে অধিকাংশ মানুষের কাছে কোরআনই পৌঁছেনি। অনেক প্রতিষ্ঠান আছে যারা কোরআন পড়ায়। কিন্তু কোরআন মানুষের কাছে পৌঁছে দেবে এমন মানুষ বা প্রতিষ্ঠান নাই। আমরা আল কোরআন একাডেমির মাধ্যমে সেই কাজ করে যাচ্ছি।”
প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আমি দাওয়াহ সোসাইটিকে ধন্যবাদ জানাই এরকম একটি আয়োজনের জন্য। কোরআন মানুষের হিদায়াতের জন্য নাজিল হয়েছে। কোরআন মানুষকে সত্য পথ দেখাবে। সব অন্যায়, খারাপ কাজ থেকে দূরে রাখবে। কোরআন নাজিল হয়েছে বুঝার জন্য। আমাদের মুসলমান মুত্তাকী হওয়ার জন্য কোরআন বুঝা অপরিহার্য।