বেরোবি প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি , ২০২৫
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শেখ মুজিবের ম্যুরালে অগ্নিসংযোগ করে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বুধবার রাত ১০টায় একদল শিক্ষার্থী হাতুড়ি, রড ও খুন্তি দিয়ে প্রশাসনিক ভবনের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ভাঙচুর শুরু করেন।
পরে রাত ১১টা ৫০ মিনিটের দিকে রংপুর সিটি করপোরেশনের বুলডোজার এনে ম্যুরালটি গুঁড়িয়ে দেওয়া হয়।
ভাঙচুর চলাকালে সেখানে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির সদস্যসচিব রহমত আলী, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সুমন সরকার প্রমুখ।
এর আগে রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুটি হলের নামফলক ভেঙে ফেলা হয়। বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে ‘বিজয়-২৪ হল’ এবং ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ফেলানী হল’ নাম দিয়ে ব্যানার টানিয়ে দেওয়া হয়।