জবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ২১ মার্চ , ২০২৫
গণআন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে ক্যাম্পাস ঘুরে বের হয়ে সদরঘাট ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামবে অবস্থা নেন।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতা ও সাধারণ শিক্ষার্থীরা মিছিলে উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা "আওয়ামী লীগের রাজনীতি, বন্ধ করো করতে হবে"; "ছাত্রলীগ বাংলাদেশ, একসাথে চলে না"; "গড়িমশি বন্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো" ; "চব্বিশের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার" বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রায়হান রাব্বি বলেন, কথা ছিলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। কিন্তু এখন বলা হচ্ছে হবে না। কেন করা হবে না। আমরা বিপ্লবীরা কি মরে গেছি? জুলাই বিপ্লবে যারা আমাদের ভাইদের পাখির মতো হত্যা করেছে তাদেরকে আমরা বেঁচে থাকতে এই বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেব না।
শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক রিয়াজুল বলেন, “হাজার মায়ের বুক খালি হওয়ার মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশে বসবাস করছি। শত সহস্র ভাইয়ের রক্তে যাদের হাত রঞ্জিত, তাদের আমরা বাংলাদেশের রাজনীতি করতে দিতে চাই না। ঘুম খুন সন্ত্রাসের রাজনীতি আমরা ফিরে আসতে দিতে চাই না।”