প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ২৬ এপ্রিল , ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মুট কোর্ট ও মক ট্রায়াল অনুষ্ঠান হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন ভবনে 'ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট' বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিনাইদহ জেলার চিফ জুডিশিয়াল ম্যজিস্ট্রেট মাসুদ আলী বলেন, এই বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আইন অঙ্গনে ভালো করেছে। তারা ভালো ভালো পদে আসীন আছেন। আমাদের একটু সমস্যা হয় যে আমরা বিশ্ববিদ্যালয়ে থিওরি পড়াশোনা করি। কিন্তু আমাদের প্রাকটিক্যাল অভিজ্ঞতা থাকে না। তাই এর মাধ্যমে একটা অভিজ্ঞতা তৈরি হয়। তোমরা যারা সিনিয়র আছো তারা জুনিয়রদের শেখাবে। যোগ্য হতে হলে পরিশ্রম করতে হবে, এর সংক্ষিপ্ত কোনো রাস্তা নেই।
অনুষ্ঠানে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মেহেদী হাসানে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার চিফ জুডিশিয়াল ম্যজিস্ট্রেট মাসুদ আলী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদ, সিনিয়র অ্যাডভোকেট আবু তালেব। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক সাহিদা আখতার ও শিক্ষার্থীরা।