ঢাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ৯ ফেব্রুয়ারি , ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়েট উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক তৈয়েবুর রহমানকে সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান হয়।
এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গত ০৪ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী তাকে এই নিয়োগ প্রদান করেন।
অধ্যাপক ড. তৈয়েবুর রহমান ইতোমধ্যেই ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।