Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

চিকিৎসার জন্য ভারত পাড়ি দিতে গিয়ে ধরা ইডেন ছাত্রলীগ নেত্রী

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

শেয়ার করুনঃ
চিকিৎসার জন্য ভারত পাড়ি দিতে গিয়ে ধরা ইডেন ছাত্রলীগ নেত্রী

চিকিৎসা ভিসায় ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল ইমিগ্রেশনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ইডেন কলেজ শাখার নেত্রী সুস্মিতা পাণ্ডেকে আটক করেছে পুলিশ। এ সময় তার ছোট ভাই সত্যজিত পাণ্ডেকেও আটক করা হয়।


সোমবার সকালে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে। বিকেলে তাদের বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়।


আটক সুস্মিতা পাণ্ডে ও সত্যজিত পাণ্ডে মাগুরা সদরের ঢাকা রোড এলাকার স্বপন পাণ্ডের সন্তান। সুস্মিতা পাণ্ডে ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। সুস্মিতা পাণ্ডে এবং তাঁর ভাই সত্যজিত পাণ্ডের বিরুদ্ধে ঢাকার নিউমার্কেট এলাকায় একটি হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা বলেন, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সুস্মিতা পাণ্ডে এবং তাঁর ছোট ভাই সত্যজিত পাণ্ডে চিকিৎসা ভিসায় ভারতে যাওয়ার জন্য বেনাপোল স্থলবন্দরে আসেন। বেলা ১১টার দিকে তাঁরা ইমিগ্রেশনে আসেন। আগে থেকে পাওয়া সংবাদের ভিত্তিতে তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাঁরা ঢাকার নিউমার্কেট এলাকার একটি হত্যা মামলার আসামি বলে স্বীকার করেন। এরপর বিকেল পাঁচটার দিকে তাঁদের বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়।


বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, ভারতে যাওয়ার পথে ইমিগ্রেশন পুলিশ সুস্মিতা পাণ্ডে এবং তাঁর ভাই সত্যজিত পাণ্ডেকে আটক করে বন্দর থানায় হস্তান্তর করেছে। তাঁরা দুজনে ঢাকার নিউমার্কেট এলাকার একটি হত্যা মামলার আসামি। নিউমার্কেট থানায় খবর দেওয়া হয়েছে। সেখান থেকে পুলিশ বেনাপোলের উদ্দেশে রওনা দিয়েছে। রাতেই তাঁদের ঢাকার নিউমার্কেট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।


Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • কয়েকটি ক্যাম্পাসে ছাত্রদল-শিবিরের সংঘাত, উত্তপ্ত রাজনীতি
    কয়েকটি ক্যাম্পাসে ছাত্রদল-শিবিরের সংঘাত, উত্তপ্ত রাজনীতি
  • শাবিপ্রবির বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলন নভেম্বরে
    শাবিপ্রবির বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলন নভেম্বরে
  • জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আহাদ
    জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আহাদ
  • জবিস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ অনুষ্ঠিত
    জবিস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ অনুষ্ঠিত
  • ডেঙ্গু প্রতিরোধে ঢাবির দুই ছাত্রী হলে ফগার মেশিন দিল ডিএসসিসি
    ডেঙ্গু প্রতিরোধে ঢাবির দুই ছাত্রী হলে ফগার মেশিন দিল ডিএসসিসি
  • ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু
    ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু
  • তরুণদের দক্ষ করে তুলতে না পারলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হারাবে বাংলাদেশ: শিবির সভাপতি
    তরুণদের দক্ষ করে তুলতে না পারলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হারাবে বাংলাদেশ: শিবির সভাপতি
  • তারুণ্য ও স্টার্টআপের বার্তা নিয়ে ঢাবিতে ছাত্রদলের প্ল্যাকার্ড কর্মসূচি
    তারুণ্য ও স্টার্টআপের বার্তা নিয়ে ঢাবিতে ছাত্রদলের প্ল্যাকার্ড কর্মসূচি
  • ভারতে খ্রিষ্টানসহ অন্য সংখ্যালঘুদের ওপর হামলা–নির্যাতন বন্ধের দাবি
    ভারতে খ্রিষ্টানসহ অন্য সংখ্যালঘুদের ওপর হামলা–নির্যাতন বন্ধের দাবি
  • চবিতে ‘সমবেত কণ্ঠে জুলাইয়ের গান’
    চবিতে ‘সমবেত কণ্ঠে জুলাইয়ের গান’
Logo