চবি প্রতিনিধি প্রকাশিত: বুধবার , ২৩ এপ্রিল , ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউট মূল ক্যাম্পাসে প্রত্যাবর্তনে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলা চবির ৫৬১ তম জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার (২৩ এপ্রিল) থেকে চারুকলা মূল ক্যাম্পাসে স্থানান্তরের কার্যক্রম শুরু হবে।
রাত ১১টার দিকে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপউপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপউপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. কামাল উদ্দিন শিক্ষার্থীদের সামনে জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্তগুলো তুলে ধরেন।
সিন্ডিকেটের সিদ্ধান্তে চারুকলা ইনস্টিটিউট মূল ক্যাম্পাসে প্রত্যাবর্তনের দাবিতে শিক্ষার্থীদের দীর্ঘ ৩৪ ঘণ্টার অনশন ভাঙল। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৫ বছর পর ইনস্টিটিউটের কার্যক্রম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরছে।
৫৬১ তম সিন্ডিকেট সভায় নেওয়া ছয়টি সিদ্ধান্ত হলো
এর আগে, সোমবার (২১ এপ্রিল) দুপুরে চারুকলা ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। একই দিন বিকাল ৩টা থেকে তারা আমরণ অনশন শুরু করেন।