জবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ১৬ ফেব্রুয়ারি , ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দুই যুগ্ম আহ্বায়ককে কারণ দর্শানো নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। তারা হলেন সুমন সরদার ও মোস্তাফিজুর রহমান রুমি।
শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নোটিশ পাঠানো হয়।
বিজ্ঞপ্তিতে সুমন সরদার ও মোস্তাফিজুর রহমান রুমির বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে থাকাবস্থায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের কাছে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।
২০২৪ সালের ২৩ ডিসেম্বর শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠনের পর সুমন সরদার ও মোস্তাফিজুর রহমান রুমি কখনো একত্রে কমিটির সাথে কাজ করেননি বলে জানিয়েছে শাখা ছাত্রদলের কয়েক নেতা।