চুয়েট প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি , ২০২৫
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ৭ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের ১৩৬তম সভার সিদ্ধান্ত-১৩৬/১(ঘ) অনুযায়ী অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা নিষিদ্ধ করা হলো।
এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ী শাস্তি প্রদান করা হবে।
এর আগে একই দিন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেটের ৯৩তম সভায় এ সিদ্ধান্ত হয়।