Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

সিরিয়ার প্রতিরক্ষা কেন্দ্রে ইসরাইলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক, প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

শেয়ার করুনঃ
সিরিয়ার প্রতিরক্ষা কেন্দ্রে ইসরাইলের বিমান হামলা

সিরিয়ার বেশ কয়েকটি সামরিক স্থাপনায় আরেক দফায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। 


বৃহস্পতিবার গভীর রাতে সিরিয়ার প্রতিরক্ষা ও বৈজ্ঞানিক কেন্দ্র লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে খবর আসে।


গত মাসে দীর্ঘদিনের স্বৈরশাসক বাশার আল-আসাদের পতন ও পলায়ন এবং পরে ইসলামপন্থি নেতৃত্বাধীন বিদ্রোহীরা ক্ষমতা গ্রহণের পর ইসরাইল সিরিয়ার সামরিক স্থাপনায় শত শত হামলা চালিয়েছে।  


শুক্রবার (৩ জানুয়ারি) টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে হামলার বিষয়ে জানান হয়।


শাম এফএম রেডিও স্টেশনের খবরে বলা হয়,আলেপ্পোর কাছাকাছি আল-সাফিরাহ শহরের কাছে একটি প্রতিরক্ষা কেন্দ্র এবং একটি বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রে হামলা হয়েছে। 


হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়টি তুলে আনতে পারেনি গণমাধ্যমগুলো। 


আল-সাফিরাহ এলাকার একজন বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেন, তারা প্রতিরক্ষা কারখানায় আঘাত করেছে, পাঁচটি হামলা খুবই শক্তিশালী ছিল। এই হামলায় মাটি কেঁপে উঠে, দরজা এবং জানালা ভেঙে পড়ে। এটা এতো বড় শক্তিশালী আঘাত ছিল, তাতে রাতকে দিন মনে হচ্ছিল।


ইসরাইলের সামরিক বাহিনী আইডিএফ হামলার বিষয়ে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য দেয়নি।


ইসরাইলের হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে, রাসায়নিক অস্ত্রের স্থাপনা, ক্ষেপণাস্ত্র, বিমান প্রতিরক্ষা এবং বিমান বাহিনী ও নৌবাহিনীর গুরুত্বপূর্ণ অবকাঠামো।


বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতা আবু মোহাম্মদ আল-জোলানি, যিনি বর্তমানে আহমেদ আল-শারা নামে পরিচিত। এরইমধ্যে তিনি ইসরাইলকে সীমালংঘনের বিষয়ে হুশিয়ার করেছেন। 


Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
    দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
    বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • ইরাকে যুক্তরাষ্ট্র–সৌদির হামলায় নিহত ২০
    ইরাকে যুক্তরাষ্ট্র–সৌদির হামলায় নিহত ২০
  • ককরোচ-কামড়ে নতিস্বীকার মোদীর, শিক্ষামন্ত্রীর পদত্যাগ
    ককরোচ-কামড়ে নতিস্বীকার মোদীর, শিক্ষামন্ত্রীর পদত্যাগ
  • ২৬ দিনের অনশন ভাঙলেন ওয়াংচুক
    ২৬ দিনের অনশন ভাঙলেন ওয়াংচুক
  • মধ্যরাতে লাইভে এসে পুরোনো প্রতিশ্রুতিই দিলেন মোদি
    মধ্যরাতে লাইভে এসে পুরোনো প্রতিশ্রুতিই দিলেন মোদি
  • দিল্লির বিক্ষোভ থেকে রাহুল, প্রিয়াঙ্কা আটক, পরিস্থিতি উত্তপ্ত
    দিল্লির বিক্ষোভ থেকে রাহুল, প্রিয়াঙ্কা আটক, পরিস্থিতি উত্তপ্ত
  • জন্তরমন্তর থেকে সংসদের পথে ককরোচ
    জন্তরমন্তর থেকে সংসদের পথে ককরোচ
  • যুদ্ধবাজ মার্কিন সেনেটর গ্রাহামের মৃত্যুতে ইরানের উল্লাস
    যুদ্ধবাজ মার্কিন সেনেটর গ্রাহামের মৃত্যুতে ইরানের উল্লাস
  • ইরানি ট্রল আর্মির অন্দরে
    ইরানি ট্রল আর্মির অন্দরে
Logo