গোবিপ্রবি প্রতিনিধি প্রকাশিত: শনিবার , ১৫ মার্চ , ২০২৫
পবিত্র মাহে রমজান, আসন্ন ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষ্যে টানা ৩২ দিনের ছুটি পাচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (১৪ মার্চ) থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধের নোটিশ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রক্টর ড. আরিফুজ্জামান রাজিব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ছুটির সময় ক্যাম্পাসে বহিরাগত ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ থাকবে। শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবস্থান করতে হলে নিজ নিজ আইডি কার্ড সঙ্গে রাখতে হবে এবং নির্দিষ্ট সময়ের পর কোনো শিক্ষার্থী হলে প্রবেশ করতে পারবে না।
বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ, টিনশেড ও অন্য স্থানগুলো সন্ধ্যা ৬টার পর ব্যবহার করা যাবে না।
এ ছাড়া প্রশাসনিক ভবন ও অ্যাকাডেমিক ভবনে শিক্ষার্থীদের প্রবেশ সীমিত থাকবে, তবে বিশেষ অনুমতি সাপেক্ষে প্রয়োজনে অনুমোদন নেওয়া যাবে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে রাত ৯টার পর প্রবেশ নিষিদ্ধ থাকবে। ছুটির সময় ছাত্রাবাসে অবস্থানের প্রয়োজন হলে প্রশাসনের অনুমোদন নিতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রক্টর ড. আরিফুজ্জামান রাজিব বলেন, ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।