নোবিপ্রবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ১০ মার্চ , ২০২৫
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখার উদ্যোগে রমাদান উপলক্ষে "কুরআন অলিম্পিয়াড-২০২৫" আয়োজিত হতে যাচ্ছে।
৯ মার্চ (রবিবার) রাত দশটায় নোবিপ্রবি ছাত্রশিবির শাখার অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ অলিম্পিয়াড আয়োজনের ঘোষণা দেওয়া হয়। মূলত,পবিত্র মাহে রমাদান উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোবিপ্রবি শাখা এ আয়োজন করছে।
উক্ত , অলিম্পিয়াডের সিলেবাস হিসেবে রাখা হয়েছে পবিত্র কুরআনের ৩০তম পারা (তাফসীর: ইবনে কাসীর, তাফহিমুল কুরআন) এবং অলিম্পিয়াডটিতে থাকছে সকলের ফ্রি রেজিস্ট্রেশন। এছাড়াও, প্রথম স্থান অর্জনকারীর জন্য থাকছে নগদ ২০০০ টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীর জন্য নগদ ১৫০০ টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারীর জন্য নগদ ১০০০ টাকা। তাছাড়াও, চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারীর জন্য আকর্ষণীয় পুরষ্কার।
পরীক্ষা সম্পুর্ন এমসিকিউতে হবে এবং স্থান পরবর্তীতে জানানো হবে বলে উল্লেখ করা হয়। অংশগ্রহণকারীকে অবশ্যই নোবিপ্রবির শিক্ষার্থী হতে হবে এবং অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
আয়োজনের ব্যাপারে জানতে চাইলে নোবিপ্রবি ছাত্রশিবিরের সেক্রেটারি আরিফুর রহমান বলেন, রমজান মাস হলো কুরআন নাযিলের মাস।এ মাসেই আল্লাহ তা'য়ালা তাঁর রাসুলের (সা.) ওপর মহাপবিত্র কোরআন নাযিল করেন। কোরআন সমগ্র মানবজাতির জন হেদায়েত তথা পথনির্দেশ। আল্লাহ বলেন," আমি এই কিতাবে কোনো কিছুই বাদ দিইনি"। আল্লাহ এও বলেন,"আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি অতএব আছো কি কোনো চিন্তাশীল? তাই শিক্ষার্থীদের মাঝে কুরআন চর্চা আরো বৃদ্ধির লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।